মাইক্রোসফটের সাথে ভিডিও গেম ইউনিয়নের চুক্তি ঘোষণা

মাইক্রোসফটের সাথে ভিডিও গেম ইউনিয়নের চুক্তি ঘোষণা
২ জুন, ২০২৫ ১১:৪৯  
২ জুন, ২০২৫ ১১:৫০  

ভিডিও গেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান জেনিম্যাক্সের ইউনিয়নভুক্ত কোয়ালিটি অ্যাসিওরেন্স (কিউএ) কর্মীরা মাইক্রোসফটের সঙ্গে তাদের প্রথম চুক্তিতে পৌঁছেছে। ২০২১ সালে মাইক্রোসফট জেনিম্যাক্স অধিগ্রহণ করার পর থেকে প্রায় ৩০০ কর্মী কমিউনিকেশন ওয়ার্কার্স অব আমেরিকা (সিডব্লিউএ)-এর মাধ্যমে ইউনিয়ন গঠন করেন এবং দীর্ঘ দুই বছর ধরে চুক্তির জন্য আলোচনা চালিয়ে আসছেন। খবর টেকক্রাঞ্চ।

ব্লুমবার্গ জানিয়েছে, এই প্রস্তাবিত চুক্তিতে আগামী ১ জুলাই থেকে ১৩.৫ শতাংশ বেতন বৃদ্ধির কথা রয়েছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ওপর একটি পূর্বঘোষিত নীতিও এতে অন্তর্ভুক্ত হয়েছে। আগামী ২০ জুন চুক্তিটি অনুমোদনের জন্য ভোট অনুষ্ঠিত হবে।

কিউএ কর্মী ও ইউনিয়ন প্রতিনিধি পেইজ ব্র্যানসন এক বিবৃতিতে বলেন, “এই চুক্তি শুধু বর্তমান নয়, ভবিষ্যতের গেম শিল্প কর্মীদের জন্যও একটি ঐতিহাসিক অর্জন।” বর্তমানে মাইক্রোসফটে সিডব্লিউএ এর সদস্য সংখ্যা ২,০০০-এর বেশি।

ডিবিটেক/বিএমটি