এনক্রিপশনসহ নতুন এক্সচ্যাট চালু

এনক্রিপশনসহ নতুন এক্সচ্যাট চালু
২ জুন, ২০২৫ ১৪:০১  
২ জুন, ২০২৫ ১২:০১  

ধনকুবের ইলন মাস্ক জানিয়েছেন, ‘বিটকয়েন-স্টাইল’ এনক্রিপশন প্রযুক্তির মাধ্যমে সম্পূর্ণ নতুন বার্তা ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম এক্সচ্যাট চালু হচ্ছে। এক্স (পূর্বের টুইটার) এবার এনক্রিপ্টেড মেসেজিং, মুছে যাওয়া বার্তা, যেকোনো ধরনের ফাইল পাঠানো এবং অডিও/ভিডিও কলের সুবিধাসহ আধুনিক বার্তা সেবা পরীক্ষামূলকভাবে শুরু করেছে। খবর দ্য ভার্জ।

সপ্তাহের শুরুতে এনক্রিপ্টেড ডাইরেক্ট মেসেজ (ডিএম) সেবা ‘বিরতি’ দেওয়ার ঘোষণা দিলেও, এখন মাস্ক জানালেন, নতুন এই প্ল্যাটফর্ম রাষ্ট প্রোগ্রামিং ভাষায় তৈরি এবং এতে বিটকয়েনের মতো উন্নত এনক্রিপশন ব্যবহার করা হয়েছে।

টেকক্রাঞ্চ জানিয়েছে, এই ফিচার কিছু সাবস্ক্রিপশন ব্যবহারকারীর কাছে পৌঁছে গেছে, তবে এটি কবে সবার জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট ঘোষণা আসেনি।

ডিবিটেক/বিএমটি