সিরাজগঞ্জে বিশ্বাস সুপার মার্কেটে অগ্নিকাণ্ড
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিশ্বাস সুপার মার্কেটের কয়েকটি গোডাউন, মেশিন ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চান্দাইকোণা বন্দরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, মার্কেটের ব্যবসায়ী মো. জহুরুল ইসলামের তুলার গোডাউন ও লেপ-তোষকের দোকান থেকে আগুনের […] The post সিরাজগঞ্জে বিশ্বাস সুপার মার্কেটে অগ্নিকাণ্ড first appeared on Sarabangla | Breaking

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিশ্বাস সুপার মার্কেটের কয়েকটি গোডাউন, মেশিন ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চান্দাইকোণা বন্দরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মার্কেটের ব্যবসায়ী মো. জহুরুল ইসলামের তুলার গোডাউন ও লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মাহফুজুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।’
সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির ভূঞাগাঁতী জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. নেজামুল ইসলাম জানান, বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বৈদ্যুতিক ওয়্যারিংয়ে নিম্নমানের তার ব্যবহারের কারণে শর্টসার্কিট হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান জানান, দোকানিরা ঘুমিয়ে থাকার সময় আগুন লাগে। এতে প্রাণহানি না হলেও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
The post সিরাজগঞ্জে বিশ্বাস সুপার মার্কেটে অগ্নিকাণ্ড first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





