দাওয়াতে এসে ঘাঘট নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবক

গাইবান্ধা: গাইবান্ধায় আত্মীয়ের বাড়িতে দাওয়াতে এসে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন নিয়ন হুদা (৪০) নামের এক যুবক। ‎ ‎বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় এ ঘটনা ঘটে। ‎ ‎খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। পরে রংপুর থেকে ডুবুরি দল আনার জন্য সহযোগিতা চাওয়া হয়। ‎ […] The post দাওয়াতে এসে ঘাঘট নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

দাওয়াতে এসে ঘাঘট নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবক
২২ অক্টোবর, ২০২৬ ১৮:০০  

গাইবান্ধা: গাইবান্ধায় আত্মীয়ের বাড়িতে দাওয়াতে এসে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন নিয়ন হুদা (৪০) নামের এক যুবক।
‎
‎বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় এ ঘটনা ঘটে।
‎
‎খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। পরে রংপুর থেকে ডুবুরি দল আনার জন্য সহযোগিতা চাওয়া হয়।
‎
‎নিখোঁজ নিয়ন হুদা গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকায় চাকরি করতেন।
‎
‎নিয়নের স্বজন মনিরুল হক সজিব জানান, দুর্গাপূজার ছুটিতে বাড়িতে আসেন নিয়ন। এর মধ্যে বুধবার বড়ো ভায়রা মাকসুদের বাড়িতে দাওয়াত খেতে যান তিনি। বৃহস্পতিবার দুপুরে চারজন মিলে কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনজন নদী থেকে তীরে উঠে আসতে পারলেও নিয়ন আর ফিরে আসেননি। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না।
‎
‎ঘটনার খবর পেয়ে গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।
‎
‎গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করেছেন। পরে উদ্ধারকাজে সহায়তার জন্য রংপুরের ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করা হয়। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চালানো হবে।
‎
‎এ ঘটনায় নিখোঁজ নিয়নের পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাকে উদ্ধারে প্রয়োজনীয় তৎপরতা চালানোর অপেক্ষায় রয়েছেন তারা।

The post দাওয়াতে এসে ঘাঘট নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.