কেনাকাটায় বাড়বে ডিজিটাল সুবিধা

ফ্রেশ সুপার মার্টে উপায়ের ডিজিটাল পেমেন্ট

  • উপায় ও ফ্রেশ সুপার মার্টের অংশীদারত্ব
  • আউটলেটগুলোতে নিরাপদ ডিজিটাল পেমেন্ট
  • খুচরা বাণিজ্যে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত

ফ্রেশ সুপার মার্টে উপায়ের ডিজিটাল পেমেন্ট
৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:০৮  

বাংলাদেশের খুচরা বাণিজ্যে ডিজিটাল লেনদেন আরও সহজ ও বিস্তৃত করতে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে মোবাইল আর্থিক সেবা প্রদানকারী উপায় এবং খুচরা বিক্রয় প্রতিষ্ঠান ফ্রেশ সুপার মার্ট লিমিটেড। এই অংশীদারত্বের আওতায় ফ্রেশ সুপার মার্টের বিভিন্ন আউটলেটে উপায়ের মাধ্যমে নিরাপদ ও সুবিধাজনক ডিজিটাল পেমেন্ট সুবিধা পাবেন গ্রাহকরা।

৮ সেপ্টেম্বর, মঙ্গলবার ঢাকায় উপায়ের প্রধান কার্যালয়ে এ অংশীদারত্বের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।

অংশীদারত্বের ফলে ফ্রেশ সুপার মার্টের গ্রাহকরা দৈনন্দিন কেনাকাটার বিল উপায়ের মাধ্যমে ডিজিটালভাবে পরিশোধ করতে পারবেন। এর মাধ্যমে লেনদেন আরও দ্রুত ও সহজ হওয়ার পাশাপাশি গ্রাহকদের জন্য নিরাপদ ডিজিটাল পেমেন্টের সুযোগ বাড়বে।

এই উদ্যোগ বাংলাদেশের খুচরা খাতে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার আরও বিস্তৃত করার পাশাপাশি দৈনন্দিন কেনাকাটায় নগদবিহীন লেনদেনের সুযোগ বাড়াবে। ফ্রেশ সুপার মার্টের বিস্তৃত খুচরা উপস্থিতি এবং উপায়ের ডিজিটাল পেমেন্ট সক্ষমতাকে একত্র করে গ্রাহকদের জন্য আরও নির্বিঘ্ন ও দক্ষ কেনাকাটার অভিজ্ঞতা তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমডি মুজিবর রহমান, হেড অব অ্যাকাউন্টস, এমজিআই; ফাইজুল হক রনি, হেড অব বিজনেস, ফ্রেশ সুপার মার্ট লিমিটেড; সৈয়দ মনিরুজ্জামান, সিনিয়র এজিএম, অ্যাকাউন্টস, এমজিআই; মীর আবদুল হাফিজ, এজিএম, সাপ্লাই চেইন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট, ফ্রেশ সুপার মার্ট লিমিটেড এবং এমডি আব্বাস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার—ক্রিয়েটিভ কনটেন্ট ও জনসংযোগ, এমজিআই।

উপায়ের পক্ষে অনুষ্ঠানে ছিলেন সাজ্জাদ আলম, হেড অব করপোরেট বিজনেস; মোহাম্মদ মামুন রেজা খান, হেড অব প্রোডাক্ট; জহির উদ্দিন মাহমুদ, ডেপুটি জেনারেল ম্যানেজার, স্ট্র্যাটেজি; মো. মামুনুর রশিদ, ডেপুটি জেনারেল ম্যানেজার, করপোরেট সেলস এবং ইয়াসির ইবনে ইউসুফ, ম্যানেজার, মার্চেন্ট বিজনেস।

উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, অংশীদারত্বটি বাংলাদেশের খুচরা ব্যবসা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন। ফ্রেশ সুপার মার্টের খুচরা নেটওয়ার্কের সঙ্গে উপায়ের ডিজিটাল পেমেন্ট সক্ষমতা যুক্ত হওয়ায় গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক, দ্রুত ও প্রযুক্তিনির্ভর কেনাকাটার পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

//ডিবিটেক/এমএইচপি/কেআইবি/এফওই//