১১ ফেব্রুয়ারি আইএসএসে যাচ্ছে নাসার ক্রু–১২

১১ ফেব্রুয়ারি আইএসএসে যাচ্ছে নাসার ক্রু–১২
৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১৭  

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) নতুন ক্রু পাঠাতে যাচ্ছে নাসা। সংস্থাটি জানিয়েছে, ক্রু–১২ মিশনের চার নভোচারীকে বহনকারী স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল ১১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে উৎক্ষেপণ করা হবে। খবর এনগ্যাজেট।

পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী ভোর ৬টা ১ মিনিটের আগে উৎক্ষেপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে ক্যাপসুলটি আইএসএসে ডক করবে।

এর আগে স্বাস্থ্যগত উদ্বেগের কারণে ক্রু–১১ মিশন নির্ধারিত সময়ের এক মাস আগেই শেষ করে ১৫ জানুয়ারি চার নভোচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়। ফলে আইএসএসে তখন মাত্র তিনজন অবস্থান করছিলেন। 

নতুন করে সেখানে যোগ দেবেন নাসার জেসিকা মেয়ার ও জ্যাক হ্যাথাওয়ে, ইউরোপীয় মহাকাশ সংস্থার সোফি অ্যাডেনো এবং রাশিয়ার মহাকাশ সংস্থার আন্দ্রেই ফেদিয়ায়েভ।

মিশনটির উৎক্ষেপণ ও ডকিং কার্যক্রম নাসা সরাসরি সম্প্রচার করবে।

ডিবিটেক/বিএমটি