কোয়ালকম সিইওর সাথে নরেন্দ্র মোদির বৈঠক

কোয়ালকম সিইওর সাথে নরেন্দ্র মোদির বৈঠক
১১ অক্টোবর, ২০২৫ ২০:৩৪  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোয়ালকমের প্রেসিডেন্ট ও সিইও ক্রিশ্চিয়ানো আমন-এর সঙ্গে বৈঠক করেছেন। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।

মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “ভারতের সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা মিশনে কোয়ালকমের প্রতিশ্রুতি দেখে সত্যিই আনন্দিত।”

এ বৈঠক এমন সময়ে হলো যখন চীন শুক্রবার মার্কিন সেমিকন্ডাক্টর কোম্পানি কোয়ালকমের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। দেশটির বাজার নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ইসরায়েলি চিপ ডিজাইনার অটোটকস অধিগ্রহণের ক্ষেত্রে কোয়ালকম চীনের প্রতিযোগিতা আইন লঙ্ঘন করেছে কিনা, তা খতিয়ে দেখা হবে।

ডিবিটেক/বিএমটি