ধারাবাহিক দরপতনে বিটকয়েন
বিশ্বের সর্ববৃহৎ ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন শুক্রবার ধারাবাহিক পতনে ১,০৪,৭৮২ ডলারে নেমেছে। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করার ঘোষণার প্রেক্ষিতে এই দরপতন হয়েছে বলে ধারনা করা হচ্ছে। খবর রয়টার্স।
গত শুক্রবার ট্রাম্প ঘোষণা দেন, তিনি চীনা রপ্তানির ওপর শুল্ক ১০০ শতাংশে উন্নীত করবেন এবং প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে “গুরুত্বপূর্ণ সকল সফটওয়্যার” রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করবেন। এর আগে চীন বিরল ধাতুর রপ্তানি সীমিত করার সিদ্ধান্ত নিয়েছিল, যা প্রযুক্তি ও উৎপাদন শিল্পের জন্য অপরিহার্য।
এই বাণিজ্য উত্তেজনা বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি করেছে।
শুক্রবার মার্কিন সময় সন্ধ্যা ৫টা ২০ মিনিটে বিটকয়েনের দর ছিল ৮.৪ শতাংশ কমে ১,০৪,৭৮২ ডলার, আর দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়াম ৫.৮ শতাংশ কমে ৩,৬৩৭ ডলার এ লেনদেন হচ্ছিল।
ডিবিটেক/বিএমটি







