প্রথমবারের মতো ১,২০,০০০ ডলার ছাড়িয়েছে বিটকয়েন

প্রথমবারের মতো ১,২০,০০০ ডলার ছাড়িয়েছে বিটকয়েন
১৪ জুলাই, ২০২৫ ১২:৩৮  
১৪ জুলাই, ২০২৫ ১৯:১১  

বিটকয়েন সোমবার এশিয়ান সেশনে রেকর্ড ১,২১,২০৭.৫৫ ডলারে পৌঁছেছে, যা বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সির জন্য একটি নতুন মাইলফলক। পরে এটি সামান্য কমে ১.৬ শতাংশ ঊর্ধ্বে ১,২১,০১৫.৪২ ডলারে লেনদেন হচ্ছিল। খবর রয়টার্স।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন, শক্তিশালী প্রাতিষ্ঠানিক চাহিদা এবং আরও মূল্য বৃদ্ধির প্রত্যাশা এই ঊর্ধ্বগতির মূল কারণ। ট্রাম্প নিজেকে "ক্রিপ্টো প্রেসিডেন্ট" আখ্যা দিয়ে শিল্পের পক্ষে নীতিমালা সংস্কারের আহ্বান জানিয়েছেন।

এ সপ্তাহে মার্কিন কংগ্রেসে জিনিয়াস অ্যাক্টসহ কয়েকটি বিল নিয়ে আলোচনা শুরু হয়েছে, যা শিল্পের জন্য কাঙ্ক্ষিত নীতিমালা গঠনে সহায়ক হবে।

বিটকয়েনের এই ঊর্ধ্বগতি ইথার, এক্সআরপি এবং সোলানার মতো অন্যান্য টোকেনেও ইতিবাচক প্রভাব ফেলেছে। 

উল্লেখ্য, বর্তমানে ক্রিপ্টোকারেন্সি বাজারের মোট মূল্য প্রায় ৩.৭৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।

ডিবিটেক/বিএমটি