৫৮৭ মিলিয়ন ডলারের জরিমানার বিরুদ্ধে আদালতে অ্যাপলের লড়াই

৫৮৭ মিলিয়ন ডলারের জরিমানার বিরুদ্ধে আদালতে অ্যাপলের লড়াই
৭ জুলাই, ২০২৫ ১৮:৩০  
৭ জুলাই, ২০২৫ ১৮:৩০  

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিয়ন্ত্রকদের আরোপিত ৫০০ মিলিয়ন ইউরো (৫৮৭ মিলিয়ন ডলার) জরিমানার বিরুদ্ধে সোমবার ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ আদালতে আপিল করেছে অ্যাপল। খবর রয়টার্স।

এপ্রিল মাসে ইউরোপীয় কমিশন জানায়, অ্যাপলের টেকনিক্যাল ও বাণিজ্যিক সীমাবদ্ধতা, যা অ্যাপ ডেভেলপারদের অ্যাপ স্টোরের বাইরে সস্তা চুক্তিতে ব্যবহারকারীদের যেতে বাধা দেয়, তা ডিজিটাল মার্কেটস অ্যাক্টের লঙ্ঘন।

অ্যাপল জানিয়েছে, "কমিশনের সিদ্ধান্ত এবং জরিমানা আইন অনুযায়ী নয়। আদালতে আমরা প্রমাণ উপস্থাপন করব যে, এই পদক্ষেপ ডেভেলপার এবং ব্যবহারকারীদের জন্য ক্ষতিকর।" 

গত মাসে দৈনিক ৫০ মিলিয়ন ইউরো জরিমানা এড়াতে অ্যাপ স্টোরের নিয়ম পরিবর্তন করেছে অ্যাপল। কমিশন এখন ডেভেলপারদের মতামত নিচ্ছে এই পরিবর্তন যথেষ্ট হয়েছে কি না তা নির্ধারণের জন্য।

ডিবিটেক/বিএমটি