কৃষি গুচ্ছের ৫ বিশ্ববিদ্যালয়ে শূন্য আসনের অপেক্ষমান থেকে মেধাতালিকা প্রকাশ
২০২৪-২৫ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাঁচটিতে আসন শূন্য রয়েছে। এসব আসনে ভর্তির জন্য অপেক্ষমাণ ভর্তিচ্ছুদের মধ্য থেকে নতুন মেধাতালিকা প্রকাশ করা হয়েছে ৬ জুলাই (রবিবার)।
আসন শূন্য থাকা পাঁচ বিশ্ববিদ্যালয় হলো, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ৭ম অটোমাইগ্রেশন শেষ করা হয়। এরপর শূন্য আসনের জন্য অপেক্ষমান তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি/বিষয় পছন্দক্রম অনুসারে ফলাফল প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত ফল অনুযায়ী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩১ জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৬ জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের দুইটি বিভাগে মোট ৪৪ জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই বিষয়ে মোট ৪২ জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগে সর্বোচ্চ ৫৪ জন ভর্তির ডাক পেয়েছেন।
০৭-জুলাই/ডিজিবিটেক/সিসি







