এবছরেই ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি

২৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:৫৪  
অ্যাপল, স্যামসাং, হুয়াওয়ে, শাওমি এবং অপোসহ স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো এই বছরেই গ্যান (গেলিয়াম নাইট্রাইড) প্রযুক্তিভিত্তিক পাওয়ার চার্জার উন্মোচনের পরিকল্পনা করেছে। এই চার্জার ৬৫ ওয়াট পর্যন্ত দ্রুতগতির চার্জিং সুবিধা দিতে পারবে। খবর টেকরাডার। আইটি হোমে প্রকাশিত এক সংবাদে এই তথ্য বেরিয়ে এসেছে। যদিও কোম্পানিগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো স্বীকৃতি দেয়া হয়নি। খবরটি যদি সত্যি হয় তাহলে খুব বেশি দেরি নেয় যে আমরা মাত্র কয়েক মিনিটেই স্মার্টফোনে পূর্ণ চার্জ দিতে পারবো। গ্যান চার্জার অধিক কার্যকরী এবং ছোট আকৃতির, এতে সিলিকন চার্জারের থেকে কম কম্পোনেন্ট প্রয়োজন হয়। এই চার্জার ইউএসবি-সি এর বাইরেও অনেক ধরণের চার্জারে ব্যবহার করা সম্ভব। ডিবিটেক/বিএমটি