মিরপুরে অটোরিকশা ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার

ঢাকা: রাজধানীর মিরপুরের রূপনগর এলাকা থেকে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটোরিকশাসহ চালককে উদ্ধার করা হয়। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় মিরপুরের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৩ অক্টোবর রাত ১টা ৫ মিনিটে অটোরিকশা ছিনতাইকারীদের একটি সংঘবদ্ধ দল একটি ছিনতাইয়ের […] The post মিরপুরে অটোরিকশা ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertai

মিরপুরে অটোরিকশা ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার
২৩ অক্টোবর, ২০২৬ ২২:০০  

ঢাকা: রাজধানীর মিরপুরের রূপনগর এলাকা থেকে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটোরিকশাসহ চালককে উদ্ধার করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় মিরপুরের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৩ অক্টোবর রাত ১টা ৫ মিনিটে অটোরিকশা ছিনতাইকারীদের একটি সংঘবদ্ধ দল একটি ছিনতাইয়ের চেষ্টা চালায়। এই চক্রে ২ জন নারী সদস্য ছিলেন। তারা হলেন নূপুর বেগম ওরফে রোজিনা (৩৫) এবং শাহনাজ ওরফে সুমি (২৩)। চক্রের এই দুই নারী সদস্য শাহআলী মাজার এলাকা থেকে একটি টার্গেট করা অটোরিকশা ভাড়া নেন। পরবর্তীতে রূপনগর থানাধীন বেড়িবাঁধের পেপসির মোড় এলাকায় পৌঁছালে চক্রের অন্যান্য সদস্যদের সহায়তায় শাহনাজ ওরফে সুমি চালকের ওপর হামলা চালায় এবং অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে।

উপ-পুলিশ কমিশনার বলেন, এ সময় অটোরিকশাচালকের চিৎকারে আশপাশে থাকা রূপনগর থানার একটি পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে আটক করে এবং অটোরিকশাসহ চালককে নিরাপদে উদ্ধার করে। এ বিষয়ে রূপনগর থানায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

The post মিরপুরে অটোরিকশা ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.