৫৩ বছর পর চন্দ্রাভিযানে মানুষ

৫৩ বছর পর চন্দ্রাভিযানে মানুষ
১ এপ্রিল, ২০২৬ ১৪:১২  

৫৩ বছর পর মার্কিন মহাকাশ সংস্থা নাসা আবারও চন্দ্রাভিযানে নভোচারী পাঠাতে যাচ্ছে। ‘আর্টেমিস টু’ নামের এই অভিযানে অংশ নিচ্ছেন তিন পুরুষ ও এক নারী। এটি হবে ১৯৭২ সালের অ্যাপোলো ১৭ অভিযানের পর প্রথম মনুষ্যবাহী চন্দ্রমিশন।

আজ, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে (বাংলাদেশ সময় ভোর ৪টা ২৪ মিনিট) ফ্লোরিডা থেকে যাত্রা শুরু হবে। অভিযানে মার্কিন নভোচারী রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ ও কানাডার জেরেমি হ্যানসেন অংশ নিচ্ছেন। এবারই প্রথম কোনো নারী, কৃষ্ণাঙ্গ ও অ-মার্কিন নভোচারী চাঁদে যাচ্ছেন।

প্রায় ১০ দিনের এই অভিযানে মহাকাশযান চাঁদে অবতরণ না করে কক্ষপথে ঘুরে পৃথিবীতে ফিরে আসবে। এর মাধ্যমে ২০২৮ সালের মধ্যে চাঁদে নামার পথ সুগম হবে বলে আশা করছেন কর্মকর্তারা। নাসার নতুন এসএলএস রকেটে হবে এই উড্ডয়ন।

আর্টেমিস প্রকল্পের লক্ষ্য চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরি ও ভবিষ্যতে মঙ্গল অভিযান। বেশ কয়েকবার পিছিয়ে যাওয়া এই অভিযান প্রযুক্তিগত জটিলতা কাটিয়ে শুরু হচ্ছে।

ডিবিটেক/বিএমটি