পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে হিরোদের সঙ্গে ভাগাভাগি আনন্দ

পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে হিরোদের সঙ্গে ভাগাভাগি আনন্দ
১৬ মার্চ, ২০২৬ ১৩:০৬  

ঈদকে সামনে রেখে রাইডার ও ডেলিভারি পার্টনারদের সম্মান জানাতে বিশেষ ‘ঈদ বাজার’ আয়োজন করেছে দেশের শীর্ষ ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম পাঠাও। এ আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটির রাইডার ও ডেলিভারি পার্টনার—যাদের পাঠাও “হিরো” বলে সম্বোধন করে—তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়েছে।

১৬ মার্চ, সোমবার, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সারা বছর রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও পার্সেল সার্ভিসে কাজ করা পাঠাও হিরোদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়। আয়োজনে রাইডস, ফুড ও পার্সেল সার্ভিসের সেরা ৫০০ জন পারফর্মিং পাঠাও হিরোকে আমন্ত্রণ জানানো হয়। ‘ঈদ বাজার’ থেকে তারা নিজেদের এবং পরিবারের জন্য প্রয়োজনীয় ঈদ সামগ্রী সংগ্রহ করার সুযোগ পান।

এ প্রসঙ্গে পাঠাওয়ের ভাইস প্রেসিডেন্ট আবরার হাসনাইন বলেন, “পাঠাওয়ের প্রতিটি অর্জনের পেছনে আমাদের রাইডার ও পার্টনারদের অবদান সবচেয়ে বেশি। তারাই আমাদের মেরুদণ্ড এবং প্রকৃত হিরো। এই উদ্যোগের মাধ্যমে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই এবং চাই তারা পরিবারের সঙ্গে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন।”

উৎসবের আয়োজনের পাশাপাশি পাঠাও হিরোদের দীর্ঘমেয়াদি কল্যাণে কাজ করছে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে পদ্মা ডায়াগনস্টিক লিমিটেড–এর সঙ্গে একটি স্বাস্থ্যসেবা চুক্তি করেছে পাঠাও। এর ফলে পাঠাও হিরোরা এখন থেকে রেডিওলজি ও প্যাথলজি সেবায় ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

পাঠাও জানিয়েছে, তাদের সঙ্গে কাজ করা অনেক রাইডারের জীবনগাথা সংগ্রাম ও সাফল্যের মিশেলে গড়ে উঠেছে। দীর্ঘদিন পাঠাওয়ের সঙ্গে যুক্ত থেকে অনেকেই পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করেছেন এবং সন্তানদের উন্নত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে পেরেছেন।

ডিবিটেক/এমএফ/ইকে