ঈদ বাজারে প্রযুক্তির ঝড়:
শাওমির মেগা ক্যাম্পেইনে সিঙ্গাপুর টার্গেট, হাতে হাতে উপহার ও ক্যাশব্যাক!
স্টাফ করেসপন্ডেন্ট ২৬ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ঈদ বাজারে প্রযুক্তির ঝড়:
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশের বাজারে বড় আকারের ভোক্তা-প্রযুক্তি ক্যাম্পেইন শুরু করেছে স্মার্টফোন নির্মাতা শাওমি। ‘ঈদ উইথ শাওমি’ শীর্ষক এই মেগা আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি স্মার্টফোন ও ট্যাব সেগমেন্টে বিক্রয় বাড়ানোর পাশাপাশি গ্রাহক সম্পৃক্ততা জোরদার করতে চায়। “ঈদ আনন্দ ভরপুর, শাওমি কিনে সিঙ্গাপুর” ট্যাগলাইনে চালু হওয়া ক্যাম্পেইনটি সারাদেশে অনুমোদিত রিটেইল চ্যানেলে কার্যকর হয়েছে।
ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট কয়েকটি ডিভাইস কেনার মাধ্যমে গ্রাহকরা আন্তর্জাতিক ভ্রমণ জয়ের সুযোগ পাচ্ছেন। তালিকায় রয়েছে রেডমি নোট ১৫ সিরিজ, রেডমি ১৫, রেডমি ১৫সি, রেডমি এ ফাইভ, রেডমি প্যাড ২ এবং রেডমি প্যাড ২ প্রো। এসব ডিভাইসের যেকোনো একটি কিনে নিবন্ধন করলে সৌভাগ্যবান ক্রেতারা সিঙ্গাপুর বা থাইল্যান্ড ভ্রমণের জন্য নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি মেগা পুরস্কার হিসেবে থাকছে ৬৫ ইঞ্চি স্মার্ট টিভি, এয়ার পিউরিফায়ার ও এয়ার ফ্রায়ারের মতো প্রিমিয়াম লাইফস্টাইল পণ্য।
পণ্যভিত্তিক নিশ্চিত উপহার ও ক্যাশব্যাক সুবিধাও যুক্ত হয়েছে এ ক্যাম্পেইনে। রেডমি নোট ১৫ প্রো প্লাস কিনলে প্রিমিয়াম ট্র্যাভেল ব্যাগের সঙ্গে একটি স্মার্টওয়াচ দেওয়া হচ্ছে। রেডমি নোট ১৫, রেডমি প্যাড ২ ও রেডমি প্যাড ২ প্রো ক্রয়ে থাকছে প্রিমিয়াম ট্র্যাভেল ব্যাগ। রেডমি ১৫, রেডমি ১৫সি ও রেডমি এ ফাইভ কিনলে পাওয়া যাবে ট্র্যাভেল ব্যাগ। এছাড়া রেডমি নোট ১৫ ফাইভজি ক্রয়ে নিশ্চিত ২০০০ টাকা ক্যাশব্যাক সুবিধা যুক্ত রয়েছে।
অংশগ্রহণ প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল। ক্রেতাদের ডিভাইস কেনার পর বিক্রেতার কাছ থেকে রিটেইল কোড সংগ্রহ করতে হবে এবং EWM <space> IMEI নম্বর <space> রিটেইল কোড লিখে ২৬৯৬৯ নম্বরে এসএমএস পাঠাতে হবে। নিবন্ধন সম্পন্ন হলেই নিশ্চিত উপহার প্রাপ্তির পাশাপাশি গ্রাহক মেগা ড্রয়ের জন্য বিবেচিত হবেন।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানিয়েছেন, ঈদ উপলক্ষে গ্রাহকদের জন্য বাড়তি মূল্য সংযোজন ও প্রযুক্তি পণ্যের সঙ্গে উৎসবের অভিজ্ঞতা যুক্ত করতেই এ উদ্যোগ। বাজার বিশ্লেষকদের মতে, উৎসবকেন্দ্রিক প্রণোদনা ও তাৎক্ষণিক রিওয়ার্ড কৌশল দেশের প্রতিযোগিতামূলক স্মার্টফোন বাজারে বিক্রয় ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ডিবিটেক/এমএইচ/ইকে
এ এইচ এম বজলুর রহমান ২১ অক্টোবর, ২০২৬
মুহাম্মদ মুস্তফা হুসাইন ১০ অক্টোবর, ২০২৬
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
Oct 8, 2026
Sep 24, 2026
১৯ অক্টোবর, ২০২৬
১৯ অক্টোবর, ২০২৬
১৯ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
Total Vote: 44
হ্যা
Total Vote: 57
আশীর্বাদ

