ফোনটি পাতলা ও ত্রিমাত্রিক বাঁকানো নকশার

১৬ নভেম্বর, ২০২৪ ১০:০৭  

তুলনামূলক বেশি শক্তিশালী হার্ডওয়্যার সক্ষমতা এবং বিস্তৃত মোবাইল অপারেটিং সিস্টেমের পাশাপাশ হালে নকশাকেও স্মার্টনেস নিয়ে প্রতিযোগিতা চলছে। পার্দার আকারের সঙ্গে অবয়বেও কখনো চৌকোনা, কখনো বা ডিম্ভাকৃতির কিংবা কোনগুলোর নকশায় নান্দনিকতা যুক্ত হচ্ছে।

সেই যাত্রায় পাতলা ও ত্রিমাত্রিক বাঁকানো নকশার স্মার্টফোন উন্মোচন করেছে ইনফিনিক্স। এ সপ্তাহের দেশের বাজারে ছাড়া হয়েছে ‘হট ৫০ প্রো প্লাস’। প্রতিষ্ঠানটি ফোনটিকে নিজেদের ইতিহাসে সবচেয়ে স্লিম স্মার্টফোন হিসেবে দাবি করেছে। মাঝারি বাজেটের ফ্ল্যাগশিপ ফোনটির দাম ধরা হয়েছে ২৩ হাজার ৯৯৯ টাকা ।

স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭৮-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও কর্নিং গরিলা গ্লাস। রয়েছে শক্তিশালী হেলিও জি১০০ প্রসেসর; ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারিসহ, হট ৫০ প্রো প্লাস ফোনে রয়েছে ৩৩ ওয়াটের অ্যাডভান্সড ফাস্টচার্জ।

ইনফিনিক্স বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, হট ৫০ সিরিজের অন্যান্য মডেল– হট ৫০ আই, হট ৫০, এবং হট ৫০ প্রো যথাক্রমে ১৩,৯৯৯, ১৬,৯৯৯ এবং ১৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।