অনলাইনেই হচ্ছে অ্যাপলের বার্ষিক ডেভলপার সম্মেলন

৩১ মার্চ, ২০২১ ১১:০২  
গত বছরের মতো এবারও বার্ষিক ডেভেলপারস সম্মেলন শুধুমাত্র অনলাইনে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। আগামি ৭ থেকে ১১ জুন পর্যন্ত চলবে অ্যাপলের ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স’ (ডব্লিউডব্লিউডিসি)। সাধারণত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান হোসেতে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন পাঁচ হাজারেরও বেশি মানুষ। গত বছরের জুনে করোনাভাইরাস মহামারীর মুখে প্রথমবারের মতো আয়োজনটিকে অনলাইনে সরিয়ে নেয় অ্যাপল। দ্বিতীয় বারেও নিজেদের ডেভেলপার অ্যাপ বা ওয়েবসাইটে আগ্রহিদের পুরো অনুষ্ঠানটি বিনামূল্যে উপভোগের সুবিধা দিচ্ছে অ্যাপল।