বিটকয়েন সংরক্ষণে ট্রাম্প মিডিয়ার ২.৪৪ বিলিয়ন ডলার সংগ্রহ
ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি) তাদের ঘোষিত বিটকয়েন ট্রেজারি কৌশলের জন্য ২.৪৪ বিলিয়ন মার্কিন ডলার মূলধন সংগ্রহ করেছে। খবর ব্লুমবার্গ।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই অর্থ ব্যবহার করে তারা বিটকয়েন কিনে তা সংরক্ষণ করবে এবং এটি কোম্পানির আর্থিক নীতির অংশ হিসেবে বিবেচিত হবে।
এই উদ্যোগের মাধ্যমে ট্রাম্প মিডিয়া যুক্তরাষ্ট্রে প্রথম বড় রাজনৈতিক সম্পর্কযুক্ত কোম্পানি হিসেবে নিজস্ব ট্রেজারিতে বিটকয়েন রাখার ঘোষণা দিল।
সংস্থাটি আরও জানায়, তারা দীর্ঘমেয়াদে বিটকয়েনকে একটি ‘স্টোর অব ভ্যালু’ হিসেবে বিবেচনা করছে এবং এটি তাদের মূলধন রক্ষার অন্যতম মাধ্যম হয়ে উঠবে।
বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ প্রযুক্তি ও রাজনীতির সংযোগের দিক থেকে গুরুত্বপূর্ণ এবং এটি অন্যান্য কোম্পানির জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
ডিবিটেক/বিএমটি







