৫শ গ্রাহককে পুরস্কৃত করলো রবি-এয়ারটেল

৩১ আগষ্ট, ২০২০ ২০:৫১  
পাঁচশ জন গ্রাহককে আটটি পৃথক ভয়েস ক্যাম্পেইনের আওতায় পুরস্কার দিয়েছে রবি ও এয়ারটেল। গ্রাহক সন্তুষ্টি বাড়ায় সম্প্রতি ক্যাম্পেইনগুলো পরিচালিত হয়েছে এবং গ্রাহকদের কাছ থেকে বিপুল সাড়ার মাধ্যমে শেষ হয়েছে পদক্ষেপটি। সোমবার (৩১ আগস্ট) এক প্রেসবিজ্ঞপ্তিতে অপারেটরটি জানায়, রবি চারটি ভয়েস ক্যাম্পেইন পরিচলনা করেছে। এর আওতায় গ্রাহকদের ফোরজি স্মার্টফোন এবং পাওয়ার ব্যাংক জয়ের সুযোগ ছিল। ৩৪৪ জন গ্রাহক ফোরজি স্মার্টফোন এবং ৭৫ জন গ্রাহক পাওয়ার ব্যাংক পুরস্কার জিতেছেন। গ্রাহকরা তাদের মোবাইল ব্যালেন্সে নিদিষ্ট পরিমাণ অর্থ রিচার্জ করার মাধ্যমে এই ক্যাম্পেইনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। এয়ারটেল চারটি পৃথক ভয়েস ক্যাম্পেইন পরিচলনা করে যেখানে গ্রাহকদের প্রতি ঘণ্টার পুরস্কার জয়ের সুযোগ ছিল। এই ক্যাম্পেইনের আওতায় ‘শাওমি মিআই ব্যান্ড ৪’ স্মার্ট ব্যান্ড জিতেছেন ৭৯ জন গ্রাহক। গ্রাহকরা ইতোমধ্যে রবি-এয়ারটেল ওয়াক-ইন সেন্টারগুলো থেকে উপহারগুলো গ্রহণ করেছেন।