২০২১ এর জুন পর্যন্ত ফেসবুকের সব বড় আয়োজন বাতিল

১৭ এপ্রিল, ২০২০ ১২:৪৪  
৫০ জনের অধিক অংশগ্রহণকারীকে নিয়ে ফেসবুকের যেকোনো ফিজিক্যাল আয়োজন বন্ধ করার ঘোষণা দিয়েছে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ। এরফলে আগামী বছরের জুন পর্যন্ত ফেসবুকের সব বড় আয়োজন বাতিল হয়েছে। খবর এনগ্যাজেট। কিছু আয়োজন ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে, তবে সেগুলো নির্ধারিতভাবে জানানো হয়নি। জুকারবার্গ আরও জানিয়েছেন, কমপক্ষে এই বছরের জুন পর্যন্ত কোনো ব্যবসায়িক ভ্রমণ করা যাবে না। কমপক্ষে মে মাসের শেষ নাগাদ ফেসবুকের অধিকাংশ কর্মীকেই বাড়িতে বসে কাজ করতে হবে। ফেসবুক ইতিমধ্যেই এটির বার্ষিক এফ৮ ডেভেলপার কনফারেন্স বাতিল করেছে, যেটি আগামী ৫ ও ৬ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। নতুন ঘোষণার মাধ্যমে এটি নিশ্চিত হওয়া গেলো যে, আগামী বছরেও এফ৮ কনফারেন্স অনুষ্ঠিত হবে না। এছাড়া বাতিল হয়েছে এবছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া অকুলাস কানেক্ট। ডিবিটেক/বিএমটি