২০ সালে ১০ লাখ টিভি বিক্রির লক্ষ্য ওয়ালটন গ্রুপের

১১ জানুয়ারি, ২০২০ ১৬:৫১  
চলতি বছর ১০ লাখ বা ১ মিলিয়ন ইউনিট স্মার্ট ও এলইডি টিভি বিক্রির টার্গেট নিয়েছে ওয়ালটন গ্রুপের দুই ব্র্যান্ড ওয়ালটন ও মার্সেল। গত বছরে তুলনায় এই লক্ষ্যমাত্রা প্রায় ৬৬.৬৭ শতাংশ বেশি। রাজধানীতে ওয়ালটনের করপোরেট অফিসে দিনব্যাপী ‘মেগা অ্যাচিভমেন্ট সেলিব্রেশন ও বেস্ট টিভি ব্র্যার্ন্ডিং অ্যাওয়ার্ড’ শীর্ষক অনুষ্ঠানে এই লক্ষ্য নির্ধারণের ঘোষণা দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক রাইসা সিগমা হিমা। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী, ভাইস-চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক এস এম মাহবুবুল আলম, মঞ্জুরুল আলম অভি, রাইসা সিগমা হিমা, মাহবুব আলম মৃদুল এবং রিফা তাসনিয়া স্বর্ণা প্রমুখ এসময় উপস্থিতে ছিলেন। ওয়ালটন সূত্র জানিয়েছে, পূর্বের বছরের চেয়ে ৮৫ শতাংশ প্রবৃদ্ধিতে  ২০১৯ সালে ওয়ালটন ও মার্সেল ব্র্যান্ড মিলে ৬ লাখ ইউনিট টিভি বিক্রি করেছিল।