সাড়ে ১২ হাজারে গ্যালাক্সি ফোন

২৪ ডিসেম্বর, ২০১৯ ১৪:৩৩  
সাশ্রয়ী দামে গ্যালাক্সি 'এএস' সিরিজের নতুন দুটি স্মার্টফোন বাজারে ছাড়লো স্যামসাং মোবাইল বাংলাদেশ। সাশ্রয়ী দামের স্মার্টফোন দুটি হলো- গ্যালাক্সি এ১০এস এবং গ্যালাক্সি এ২০এস। দেশজুড়ে বিস্তৃত স্যামসাং মোবাইলের শোরুম এবং অনুমোদিত আউটলেট থেকে গ্যালাক্সি এ১০এস ১২ হাজার ৪৯০ টাকায় ও গ্যালাক্সি এ২০এস (৩+৩২ জিবি) ১৫ হাজার ৯৯৯ টাকা এবং (৪+৬৪ জিবি) ১৮ হাজার ৪৯০ টাকায় কেনা যাবে বলে জানিয়েছেন স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান। নির্মাতা সূত্রে জানাগেছে, গ্যালাক্সি এ১০এস ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরার সমন্বয়ে ডুয়েল লেন্স ব্যাক ক্যামেরার সেটআপ এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে রয়েছে ২জিবি র‌্যাম এবং ৩২ জিবি রম। ব্যবহৃত হয়েছে ছে অক্টা-কোর ২.০ গিগাহার্টজ + কোয়াড কোর ১.৫ গিগাহার্টজ প্রসেসর। এছাড়া ডিভাইসটিতে থাকছে ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ফেস রেকগনিশন ও ফিঙ্গার প্রিন্ট সেন্সরের মাধ্যমে ফোনটি আনলক করা যাবে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ২০এস ডিভাইসটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৪৫০-এর অক্টাকোর ১.৮ গিগাহার্টজ প্রসেসর। ডিভাইসটিতে রয়েছে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে, যার রেজ্যুলেশন ৭২০ x ১৫৬০। স্মার্টফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল মেইন + ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা + ৫ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরার ট্রিপল লেন্স সেটআপ। গ্যালাক্সি এ২০এস-এ থাকছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এছাড়া থাকছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। দেশের বাজারে গ্যালাক্সি এ২০এস পাওয়া যাবে মোট দুটি সংস্করণে- ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি রম এবং ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি রম।