লাইভ ভিডিও কলিং ফিচার আনলো ফেসবুক

২৫ জুলাই, ২০২০ ১৬:৫৮  
সর্বোচ্চ ৫০ জনকে অংশগ্রহণের সুযোগ দিয়ে নতুন লাইভ ভিডিও কলিং ফিচার আনছে সামাজিক মাধ্যম জায়ান্ট ফেসবুক।  ‘মেসেঞ্জার রুমস’ ফিচারের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট নেই তাদেরকেও এই রুমে অংশ গ্রহণের আমন্ত্রণ জানানো যাবে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে ফেসবুকের যে কোনো প্রোফাইল, পেজ বা গ্রুপ থেকে গ্রুপ ভিডিও কলটি লাইভ সম্প্রচার করতে পারবেন গ্রাহক। বৃহস্পতিবার থেকেই নির্দিষ্ট কিছু দেশে নিজস্ব প্ল্যাটফর্ম এবং মেসেঞ্জার ওয়েব সংস্করণে চালু হচ্ছে নতুন এই ফিচারটি। ফলে এখন থেকে ভিডিও কল লাইভ সম্প্রচার করতে হলে অন্য কোনো সেবার সহায়তা নিতে হবে না।