মাস্ক জাদুতে ২০ শতাংশ দর বাড়লো বিটকয়েনের
মাস্কের ‘হ্যাশট্যাগ বিটকয়েন’ টুইট জাদুতে টানা দুই সপ্তাহের পতন থেকে ২০ শতাংশ দাম বেড়েছে বিটকয়েনের। টুইটে তিনি লিখেছিলেন- “অতীত পরিপ্রেক্ষিতে, এটা অনিবার্য ছিল”। ব্রিটেনের শেয়ার বাজারে লেনদেনের এক ঘণ্টার মধ্যে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় যুক্ত হয় নতুন ৫ হাজার শেয়ার। মূল্য বেড়ে দাঁড়ায় ৩৭ হাজার ২৯৯ ডলারে।
আর এর ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভার্চুয়াল মুদ্রার ত্রাতা হিসেবেই উচ্চারিত হচ্ছে টেসলা প্রধান ইলন মাস্কের নাম।
বিনিয়োগকারীদের প্রলুব্ধ করতে বেশ অবদান রাখছেন মাস্কের চার কোটি ৩৭ লাখ অনুসারীরা। ফলে এর আগেও টুইট করে বাজারে নানা প্রভাব ফেলতে সক্ষম হয়েছেন শতকোটিপতি এই মার্কিন উদ্যোক্তা। মাস্কের সমর্থনকারীরা তাই তাকে মজা করে ‘পাপা মাস্ক’ ডাকেন। আর সামাজিক মাধ্যমে সাধারণত শেয়ারবাজারের স্টককে মজা করে “স্টংক” ডাকা হয়।
কেবল বিটকয়েনই নয়, যৌক্তিকভাবে, তার টুইট অন্যান্য স্টকেও ইতিবাচক প্রভাব ফেলেছে।
মঙ্গলবার হুট করেই মাস্ক রেডিট ওয়ালস্ট্রিটবেটসের এক লিংকসহ টুইট করে বসেন, “গেমস্টঙ্ক!!’। এর পরপরই প্রতিষ্ঠানটির শেয়ার দর বাড়ে ৫০ শতাংশ।
বৃহস্পতিবার টুইট করার পর দ্রুত বর্ধনশীল পোলিশ গেম ডেভেলপার সিডি প্রকল্পের শেয়ার দর বেড়েছে ১৬ শতাংশ। সাইবারপাঙ্ক এই কোম্পানির ফ্ল্যাগশিপ গেম। ওই টুইটে তিনি লিখেছিলেন, “সাইবারপাঙ্কের এথেটিক্স অবিশ্বাস্য বিটিডব্লিউ..”
একইভাবে, মাস্ক টুইট করার পরপরই অনলাইন খুচরা বিপণন প্লাটফর্ম এটসির স্টক মঙ্গলবার ৯% লাফিয়ে লাফিয়ে বাড়ে। ওই টুইটে সে সে তার কুকুরের জন্য একটা "হ্যান্ড নিট উল মারভিন দ্যা মার্শিয়ান হেলম" কিনেছে বলে জানিয়েছিলো।
মাস্কের টুইটে শেয়ার দর লাফিয়ে বাড়লেও চলতি সপ্তাহেই তার নিজের প্রতিষ্ঠান টেসলাম দর কমেছে ১.২ শতাংশ।
ডিসেম্বরে মাস্ক টুইটারে এক সুপরিচিত ডিজিটাল কারেন্সি সমর্থকের কাছে জানতে চেয়েছিলেন, টেসলার হিসেবের খাতাকে বিটকয়েনে নিয়ে যাওয়ার মতো “বড় লেনদেন” সম্ভব কি না। এই বিষয়টি বিটকয়েনের দাম বাড়াতে দারুণ প্রভাব রাখতে পারে বলে মনে করছেন কয়েন শেয়ারের ডিজিটাল অ্যাসিসটেন্ট ম্যানেজার ক্রিস্টোফার বেন্ডিকসেন।