ভোজনরসিক জিপিস্টার গ্রাহকদের জন্য বিশেষ ছাড়!
নারায়ণগঞ্জের অন্যতম রেস্তোরাঁ লা ভিস্তা রুফটপ রেস্টুরেন্টে ৮ শতাংশ ছাড় পাবেন গ্রামীণফোনের ভোজনরসিক জিপিস্টার গ্রাহকেরা। এ জন্য সুবিধাটি পেতে জিপিস্টার গ্রাহকদের ‘এলএভিআইএসটিএ’ (লাভিস্তা) লিখে স্পেস দিয়ে বিলের পরিমাণ লিখে ২৯০০০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
রবিবার গ্রামীণফোনের পক্ষ থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সুবিধা দিতে নারায়ণগঞ্জে অবস্থিত রেস্টুরেন্টটিতে সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে।
অনুষ্ঠানে গ্রামীণফোনে হেড অব মার্কেটিং ফারহা নাজ জামান; ঢাকা সার্কেল মার্কেটিং হেড তাহজিব আহমাদ; ঢাকা ওয়েস্ট রিজিওনাল হেড মো. নাসিরুজ্জামান চৌধুরি; হেড অব প্রাইসিং আবুল হাসনাত; এবং নারায়ণগঞ্জ ক্লাস্টারের সিনিয়র ক্লাস্টার ম্যানেজার মোহাম্মদ রাজীব ইমামসহ এবং লা ভিস্তা রুফটপ রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল হাসান ও রেস্টুরেন্টটির জেনারেল ম্যানেজার মো. আহসান হাবিবও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব মার্কেটিং ফারহা নাজ জামান বলেন, “দেশজুড়ে আমাদের সবচেয়ে মূল্যবান গ্রাহকদের জন্য সুবিধার পরিধি বিস্তৃত করার লক্ষ্যে আমরা নিরলস কাজ করে যাচ্ছি, আর এই পার্টনারশিপ সেই লক্ষ্য অর্জনেরই আরেকটি পদক্ষেপ।” তিনি আরও বলেন, “লা ভিস্তা রেস্তোরাঁর পরিবেশ চমৎকার, আর এখানের খাবারও বেশ মজাদার। জিপিস্টার গ্রাহকদের জন্য আমরা এমন সেরা মানের লাইফস্টাইল সুবিধাগুলো সহজলভ্য করতে চাই।”
কৃতজ্ঞতা প্রকাশ করে লা ভিস্তার ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল হাসান বলেন, “গ্রামীণফোনের মতো স্বনামধন্য ব্র্যান্ডের সাথে পার্টনারশিপ করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। এটি সত্যিই আমাদের জন্য এক বিশেষ সুযোগ।”







