ভুয়া মেসেজ পাঠানো ৭০ শতাংশ কমেছে হোয়াটসঅ্যাপে

২৮ জুলাই, ২০২০ ১৮:১৫  
বিশ্বের সবচেয় জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে কমেছে ভুয়ো মেসেজ পাঠানো। সম্প্রতি ভুয়ো খবর ছড়ানো কমাতে একের পর এক ফিচার নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। বিশেষ করে করোনাভাইরাস লকডাউন শুরু হওয়ার পরে ভুয়া খবরের সংখ্যা হুহু করে বাড়ছিল। তাই মেসেজ ফরওয়ার্ড করার সময় বিধিনিষেধ আরোপ করেছিল হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে ভুয়া খবর ছড়ানো প্রায় ৭০ শতাংশ কমেছে। খবর বিবিস হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র জানিয়েছেন, “ভাইরাল মেসেজ ছড়ানো বন্ধ করতে আমরা সব ধরনের ব্যবস্থা নিচ্ছি। খুব বেশি পরিমানে যে মেসেজগুলো ফরওয়ার্ড হয় সেই মেসেজ ছড়ানোয় আমরা বিধিনিষেধ নিয়ে এসেছিলাম। একসঙ্গে সর্বোচ্চ একটি চ্যাটে এই মেসেজ ফরওয়ার্ড করা যাবে। বিশ্বব্যাপী নতুন নিয়ম চালু করার পরেই ভুয়া মেসেজ ছড়ানো ৭০ শতাংশ হ্রাস পেয়েছে।’