বিমা করলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের

১১ জুলাই, ২০১৯ ১১:০৩  
ঝুঁকি কমাতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ‘ইন অরবিট’ (কক্ষ পথ) বিমা করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সাধারণ বীমার সঙ্গে করা এই বিমার প্রিমিয়াম ধরা হয়েছে ৬ লাখ ৮১ হাজার ৩১৮ দশমিক ১৯ ইউরো। বাংলাদেশি টাকায় ৬ কোটি ৪৭ লাখ ২৫ হাজার ২২৮ দশমিক ৫ টাকা। সাধারণ বিমা করপোরেশন সূত্রে জানা গেছে, ১০ জুলাই ২০১৯ তারিখ বঙ্গবন্ধু স্যাটেলাইটের বিমা চুক্তি শেষ। আর ১১ জুলাই থেকে সেই বিমা সাধারণ বিমা করপোরেশনের সঙ্গে চুক্তি বদ্ধ হয়েছে। আগামী এক বছরের জন্য বিটিআরসিকে বিমা বাবদ ৬ কোটি ৮১ হাজার ৩১৮ দশমিক ১৯ ইউরো। এর মধ্যে শুধু প্রিমিয়াম বাবদ দিতে হবে ৫ কোটি ৯২ হাজার ৪৫০ দশমিক ৬০ ইউরো। টাকার অংকে ৫কোটি ৬২ লাখ ৮২ হাজার ৮০৭ টাকা। এর সঙ্গে ভ্যাট দিতে হবে ৮৮ হাজার ৮৯৭ দশমিক ৫৯ ইউরো। টাকার অংকে ৮৪ লাখ ৪২ হাজার ৪১১টাকা। সার্বিক বিষয়ে সাধারণ বিমা করপোরেশনের ডেপুাটি জেনারেল ম্যানেজার (পুনঃবিমা) জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিটিআরসি দায়িত্বে থাকা পরিচালক রিয়াজ-উল-কাদেরের সহযোগিতায় এ কাজ সহজ হয়েছে।