বিতর্কিত ব্লক ফিচার আনলো এক্স

৫ নভেম্বর, ২০২৪ ১৩:৩৮  

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স তাদের ‘ব্লক’ ফিচারে আপডেট এনেছে। তবে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর চর্চার বিপরীতে বিতর্কিত ফিচার আনা হয়েছে। খবর ম্যাশেবল।

রবিবার অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে কোম্পানিটি জানায়, আমরা ব্লক ফাংশন আপডেট উন্মোচন শুরু করেছি।

পূর্বে টুইটার হিসেবে পরিচিত এক্স তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লক ফিচারের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছিলো। সেই সময়ে নানা সমালোচনা হলেও নতুন আপডেটে বিতর্ক থেকেই যাচ্ছে।

নতুন আপডেটের ফলে, কেউ কোনো অ্যাকাউন্ট ব্লক করলে ব্লক হওয়া ব্যবহারকারীরা উক্ত ব্যক্তির প্রোফাইল ও সকল পাবলিক পোস্ট দেখতে পারবে। যদিও পোস্টে রিঅ্যাকশন, মেসেজ দেয়া বা রিপ্লাই দেয়ার সুযোগ থাকছে না।

এর আগে ব্লক করা হলে ব্লককারীর কোনো কিছুই দেখতে পারতেন না ব্লক হওয়া ব্যবহারকারীরা। অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও একই নীতি মেনে চলা হয়। তবে এক্স তাদের আপডেটে সেটি বদলে দিলো।

নতুন এই ফিচারের ফলে ব্লক করা হলেও দুষ্কৃতিকারীরা ব্যবহারকারীদের ভোগান্তিতে ফেলতে পারে। কারণ এখন তারা তাদের পাবলিক পোস্ট ও আপডেট দেখতে পারবে।

ডিবিটেক/বিএমটি