বিজ্ঞাপনদাতাদের জন্য টিকটকের বিপণন প্রোগ্রাম

৪ সেপ্টেম্বর, ২০২০ ০২:৫৩  
জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপে সফলভাবে বিজ্ঞাপন ক্যাম্পেইন পরিচালনায় বিজ্ঞাপনদাতাদের আকৃষ্ট করতে নতুন বিপণন প্রোগ্রাম চালু করেছে টিকটক। এজন্য নতুন টুলস উন্মুক্ত করা হয়েছে। খবর রয়টার্স। এই প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ড ও বিপণনকারী অ্যাপটিতে বিজ্ঞাপন ক্যাম্পেইন পরিচালনা করতে পারবেন। বর্তমানে টিকটকে ডিজিটাল মার্কেটিং প্লাটফর্ম মেকমিরিচ এবং ডাটা অ্যানালিটিক্স কোম্পানি কান্তারসহ ২০টি সার্টিফায়েড পার্টনার রয়েছে। টিকটকের বিজ্ঞাপন ব্যবসা এখনও বর্ধনশীল, দকে কোম্পানির মালিকানা প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্স ব্র্যান্ডগুলোর জন্য জনপ্রিয় স্থান হিসেবে প্রতিষ্ঠিতি হয়েছে। কারণ এর অ্যাপের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে পৌঁছানো সম্ভব। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটকের যুক্তরাষ্ট্র ব্যবসায় বিক্রির নির্দেশনা দিয়েছে, অথবা দেশটিতে টিকটক নিষিদ্ধ হবে। ইতিমধ্যে মাইক্রোসফট, ওরাকলসহ বেশ কয়েকটি কোম্পানি ব্যবসায়টি কিনতে প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। ডিবিটেক/বিএমটি