বাজেটে খুশি নয় মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন
২০২১-২২ প্রস্তাবিত বাজেট নিয়ে খুশি হতে পারেনি মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো সংগঠনের সভাপতি মাহিউদ্দিন আহমেদ স্বাক্ষরিত বাজেট প্রতিক্রিয়ায় গ্রাহকরা বঞ্চিত হবে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে।
মহিউদ্দিন আহমেদ বলেন, মোবাইল হ্যান্ডসেট আমদানির ওপর নতুন করে কর আরোপ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এর ক্ষেত্রে নতুন করে প্রতিবন্ধকতা তৈরি করবে। ২০১৮ সালে ফোরজি চালু করলেও বর্তমানে ফোরজির ব্যবহারকারীর সংখ্যা মাত্র ২৮ শতাংশ। এর অন্যতম কারণ হ্যান্ডসেট ডিভাইসের উচ্চমূল্য।
তিনি আরো বলেন, আমদানির ক্ষেত্রে করবে আরোপ করা ৫৭ শতাংশ কর এমনিতেই হ্যান্ড সেটের মূল্য বৃদ্ধি করেছিল। দেশীয় উৎপাদনের উৎসাহিত করার জন্য দেশে উৎপাদিত হ্যান্ডসেটের ওপর ৫ শতাংশ কর আরোপ করা হলো বাস্তবতা হল এই ছাড়ের সুবিধা দেশের জনগণ তথা গ্রাহকরা পাইনি। বাজারে আমদানি করা হ্যান্ড সেটের মূল্য দেশে উৎপাদিত হ্যান্ড সেটের মূল্য প্রায় সমান। এর ফলে দেশীয় উৎপাদনকারীরা একচেটিয়া মনোপলির সুযোগ পাবে। গ্রাহকরা বঞ্চিত হওয়ার পাশাপাশি বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ক্ষেত্রে নতুন করে প্রতিবন্ধকতা তৈরি করবে।
কথা বলার ক্ষেত্রে সম্পূরক শুল্ক প্রত্যাহারে সংগঠনটির পক্ষ থেকে দেয়া দাবি পূরণ না হওয়ায় মহিউদ্দি আহমেদ বলেন, সরকার এবছর বাজেটে করোনা মহামারী কে বিবেচনায় না নিয়ে সেই পূর্বের সম্পূরক শুল্ক বহাল রেখেছে। এতে করে প্রান্তিক পর্যায়ের স্বল্পআয়ের গ্রাহকদের ব্যয় ও দুর্ভোগ বাড়বে।