বাজারে আসতে প্রস্তুত নতুন অ্যাপল টিভি

১০ মে, ২০২০ ০৫:২৮  
চলমান করোনাভাইরাস মহামারিতেও পণ্য উন্মোচন বন্ধ রাখা বা কমিয়ে দেয়ার কোনো লক্ষণই নেই অ্যাপলের। গত কয়েকমাসে কোম্পানিটি দুইটি নতুন ম্যাকবুক, একটি আইপ্যাড প্রো এবং আইফোন এসই উন্মোচন করেছে। এরপর কী? নতুন অ্যাপল টিভি। কাল্ট অব ম্যাকের বরাত দিয়ে ম্যাশেবল জানিয়েছে, বাজারে আসার জন্য প্রস্তুত নতুন ফোরকে অ্যাপল টিভি। যাতে থাকছে অ্যাপল এ১২এক্স চিপসহ ৬৪ কিংবা ১২৮ গিগাবাইটের মেমরি। বর্তমানের অ্যাপল টিভিতে এ১০এক্স ফিউশন চিপের সাথে ৩২ অথবা ৬৪ জিবি মেমরি রয়েছে। ঠিক কবে এটি উন্মোচিত হবে না জানা গেলেও, সেটি শিগগিরই হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। ডিভাইসটি কেমন হবে সেটিও জানাতে পারেনি প্রোসার। এ বিষয়ে অ্যাপলের সাথে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য করেনি প্রযুক্তি জায়ান্টটি। ডিবিটেক/বিএমটি