বন্ধ হলো এলজি ডিসপ্লের কারখানা

২ মার্চ, ২০২০ ০০:৩৩  
করোনাভাইরাসের জেরে স্যামসাংই একমাত্র কোরিয়ান প্রযুক্তি জায়ান্ট নয় যেটি ভোগান্তিতে পড়েছে। এলজি ডিসপ্লেও দক্ষিণ কোরিয়ার গুমিতে তাদের স্মার্টফোন স্ক্রিণ কারখানাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। খবর এনগ্যাজেট। সম্প্রতি কারখানাটির পাশে একজন ব্যাংক কর্মকর্তার কোভিড-১৯ পজেটিভ পাওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে এলজি ডিসপ্লে। যদিও ৩ মার্চ থেকে পুনরায় উৎপাদনে ফিরে যাওয়ার প্রত্যাশা করছে কোম্পানিটি, তবে বন্ধ থাকার ঘটনায় কতোটা প্রভাব পড়বে সেটি সম্পর্কে কিছু বলেনি। এলজি শুধুমাত্র তাদের ফোনের জন্য ডিসপ্লে তৈরি করে না, কোম্পানিটি বৃহৎ গ্রাহক তালিকার মধ্যে অ্যাপলের আইফোনও রয়েছে। ফলে এতে ব্যবসায়ে বড় ধরণের প্রভাব পড়বে বলে মনে করছে বাজার সংশ্লিষ্ঠরা। ডিবিটেক/বিএমটি