ফ্রিজ কিনে ভাগ্য ফিরলো ফেনীর অটোরিকশা চালকের

১২ ডিসেম্বর, ২০২৪ ১৫:৩৯  

ফেনী শহরের ধলিয়া এলাকায় বাবা-মা ও তিন বোন নিয়ে বসবাস করেন সিএনজিচালিত অটোরিকশার চালক তারেক হাসান। মা ফরিদা আক্তারের শখ ঘরে একটা ফ্রিজ আনার। মায়ের শখ পূরণ করতে জমানো ২৯ হাজার ৩০০ টাকা দিয়ে ওয়ালটন ব্র্যান্ডের একটি ফ্রিজ কেনেন তারেক। এতেই বদলে যায় তার ভাগ্য। ওয়ালটন ফ্রিজ কিনে ‘ডাবল মিলিয়ন’ অফারের আওতায় তিনি পেয়েছেন ২০ লাখ টাকা। এর আগে ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেয়েছেন দিনাজপুরের রানা ইসলাম ও মেহেরপুরের কলেজ শিক্ষার্থী রাশেদ আলী।

বৃহস্পতিবার ওয়ালটনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি ফেনীর ওয়াপদা মাঠে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তারেক হাসানের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। সে সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, মিরাক্কেল খ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি, সাপ্তাহিক মুহুরী পত্রিকার সম্পাদক ফজলুর রহমান বকুল, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন পাটোয়ারী, জাফর উদ্দীন ও গিয়াস উদ্দিন হেলাল, ওয়ালটন প্লাজার (ওয়েস্ট) চিফ সেলস এক্সিকিউটিভ ওয়াহিদুজ্জামান তানভীর ও আরিফুল ইসলামসহ (ইস্ট) প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত ১০ অক্টোবর, ২০২৪ তারিখ থেকে সারাদেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১। এই সিজনে ঘোষিত ‘ডাবল মিলিয়ন’ অফারে দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা ২০ লাখ টাকা পাওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। 

সিজন-২১ এর আওতায় গত ১৯ নভেম্বর ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কেনেন তারেক হাসান। তার নাম, মোবাইল নাম্বার এবং ক্রয়কৃত ফ্রিজটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। এর কিছুক্ষণ পরেই ওয়ালটন কোম্পানির কাছ থেকে তার মোবাইল নাম্বারে ২০ লাখ টাকা উপহার পাওয়ার একটি এসএমএস আসে।