ফেসিয়াল রিকগনিশনকে বোকা বানাবে ফেসবুক

২৭ অক্টোবর, ২০১৯ ১৫:১৫  
ফেসিয়াল রিকগনিশন সিস্টেমকে বোকা বানাতে পারে এমন একটি টুল তৈরি করেছে ফেসবুকের আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) রিসার্চ টিম। আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার ভিশন শীর্ষক একটি সম্মেলনে ফেসবুকের এ টুল উপস্থাপন করা হবে। ফেসিয়াল রিকগনিশনের অপব্যবহার নিয়ে ফেসবুকের বিরুদ্ধে ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের ক্লাস অ্যাকশন মামলার মুখে এই টুলটি উন্মোচনের ঘোষণা দিয়েছে ফেসবুক। এই টুলটিকে বলা হচ্ছে ‘ডি-আইডেনটিফিকেশন’ সিস্টেম। এটি লাইভ ভিডিওতেও কাজ করে। এর আগে ‘ডি-আইডেনটিফিকেশন’ সিস্টেম স্থির চিত্রের ক্ষেত্রে কাজ করত। নতুন এই টুলটির মাধ্যমে মেশিন লার্নিং ব্যবহার করে ভিডিওর কোনো বিষয়বস্তুর মূল ফেসিয়াল ফিচার পরিবর্তন করা হয়। ফেস রিকগনিশনের কারণে প্রাইভেসি সমস্যা হতে পারে। এ ছাড়া ভিডিওতে চেহারা পরিবর্তন করার মতো প্রযুক্তির অপব্যবহার হতে পারে। ফেসবুকের নতুন টুলটি এই অপব্যবহার ঠেকাবে।