ফেসবুক-ইনস্টাগ্রামের মত টুইটারে দেয়া যাবে স্টোরি

১০ জুন, ২০২০ ১৪:৫১  
এবার থেকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম বা স্ন্যাপচ্যাটের মত স্টোরি দেওয়া যাবে টুইটারেও, ২৪ ঘন্টা পর অদৃশ্য হবে সেই টুইট। মঙ্গলবার (৯ জুন) টুইটার কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। একবার টুইট করার ২৪ ঘন্টা অবধি দৃশ্যমান থাকার পরে লাইক, কমেন্ট বা রিটুইট সহ সেটি অদৃশ্য হয়ে যাবে। বর্তমানে এই ফিচারটি ব্রাজিল এবং ইতালিতে টেস্টিং ফেজে রয়েছে। টুইটারের প্রোফাইল পিকচারে আলতো করে ক্লিক করে ইচ্ছেমত “ফ্লিট” পোস্ট করা বা দেখা যাবে, ইউজাররা টেক্সট ছাড়াও মিডিয়া আইকনে ক্লিক করে পোস্ট করতে পারবেন ফটো, ভিডিও বা জিআইএফ। মনে করা হচ্ছে ফিচারটি আসার পর টুইটার ব্যবহারকারী কম চাপে এবং নিজেদের নিয়ন্ত্রণে সাম্প্রতিক বার্তা বা চিন্তা শেয়ার করতে পারবেন, এবং সহজেই ব্যক্তিগতভাবে কথোপকথন চালিয়ে যেতে পারবেন। নতুন এই ফিচার অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মের জন্য আসবে।