ফার্মগেইটে সিম্ফনি’র ৬৯তম কাস্টমার কেয়ার

১২ ডিসেম্বর, ২০২৩ ১৩:২০  

রাজধানীর তেজগাঁও থানধীন ফার্মগেইটের সেজান পয়েন্টে নতুন একটি কাস্টমার কেয়ার উদ্বোধন করেছে বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড সিম্ফনি। আর এই শাখারটির মাধ্যমে প্রতিষ্ঠানটির কাস্টমার কেয়ার সংখ্যা দাঁড়ালো ৬৯তম-তে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছেন সিম্ফোনি বাংলাদেশের গণমাধ্যম মুখপাত্র রূপক মাহমুদ।

তিনি জানান, ফার্মগেইটের নতুন এই কাস্টমার কেয়ার টি উদ্বোধন করেছেন সিম্ফনি মোবাইলের সিনিয়র ডিরেক্টর এফ.এম আব্দুল হাফিজ। এসময় সিম্ফনি মোবাইলের হেড অফ সেলস আবু সায়েম এবং হেড অফ এইচ আর মুরাদ চৌধুরী ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

প্রসঙ্গত, ঢাকা মহানগরের মহাখালী, মিরপুর, মতিঝিল, বাড্ডা ও উত্তরা-তে সিম্ফনির কাস্টমার কেয়ার সেন্টার রয়েছে।