প্রযুক্তি ব্যবহারের নামে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ
প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের নামে অনেক লাভজনক প্রতিষ্ঠান ভেন্ডরিংয়ের মাধ্যমে কর্মী ছাঁটাই করছে। তাই প্রণোদনা পাওয়ার পরও কোভিডে কর্মী ছাঁটাই রোধে জাবাদিহি কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
শনিবার রাতে করোনা পরিস্থিতিতে কর্মসংস্থানের উপর প্রভাব ও উত্তরণের উপায় শীর্ষক ওয়েবিনারে এই পরামর্শ দেয়া হয়েছে।
সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক চেয়ারম্যান ড. মজিবুর রহমান।
অনুষ্ঠানে বেসরকারি শ্রমিকদের জন্য পেনসন স্কিম তহবিল গঠনের পাশাপাশি সামাজিক সুরক্ষা তহবিলের আহ্বান জানানো হয়।
অভিযোগ ও আহ্বানের পরিপ্রেক্ষিতে সরকার অপচয় ও দুর্নীতি কমাতে চেষ্টা করছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান। তিনি বলেছেন, এখন যদি কেউ দেশে সুযোগ থাকলেও অনলাইনে বিদেশ থেকে কাজ করায় তবে অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।