পিএলসি হলো এনার্জিপ্যাক
ব্যবসায়ি নামের পরিচয় বদলে, নতুন লোগো নিয়ে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি হিসেবে আত্মপ্রকাশ করলো এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড।
কোম্পানি আইন, ১৯৯৪ (২০২০ সালের ২৬ নভেম্বর সংশোধিত আইন) এর ১১-কএ ধারা অনুযায়ী লিমিটেড থেকে পাবালিক লিমিটেড হয়েছে কোম্পানিটি। গত ১৪ জুন অনুষ্ঠিত কোম্পানির সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের (প্রতিষ্ঠানের অংশীজন) সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ফলে স্টেকহোল্ডার সহ এনার্জিপ্যাকের সাথে সংশ্লিষ্ট সবাইকে এখন থেকে পরিবর্তিত নাম ব্যবহার করতে অনুরোধ জানিয়েছে এনার্জিপ্যাক।
প্রসঙ্গত, এনার্জিপ্যাক বাংলাদেশের শীর্ষস্থানীয় পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলোর মধ্যে একটি। সর্বোচ্চ মানের এন্ড-টু-এন্ড ইঞ্জিনিয়ারিং সলিউশন দিতে কাজ করে যাচ্ছে এই কোম্পানি।







