পদ্মা সেতু উদ্বোধনীতে স্মারক ডাক টিকিট উন্মোচন
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধন খাম, সিলমোহর ও ১০০ টাকার স্মারক নোট প্রকাশ করা হয়েছে। শনিবার সকাল সোয়া ১১টায় মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ থেকে তিনি এগুলো প্রকাশ করেন।
সেতু উদ্বোধনের আগে দেয়া বক্তব্য শেথে প্রথমেই পদ্মা সেতু নিয়ে একটি স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। প্রথমে বিশেষ খামের ওপর সিলমোহর মারেন তিনি। এরপর ডার্ক কার্ড এ স্বাক্ষর করেন এবং তা সবার সামনে তুলে ধরেন। অতঃপর খামে সই করে সেটিও সবার সামনে উপস্থাপন করেন প্রধানমন্ত্রী।
এসময় পেছনেই প্রধানমন্ত্রীর ডান পাশে অবস্থান করেন তার বিশ্ববিদ্যালয় সহপাঠী এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মেস্তাফা জব্বার।
মঞ্চে মোড়ক উন্মোচনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মোঃ খলিলুর রহমান এবং ডাক বিভাগের মহাপরিচালক মোঃ ফয়জুল আজিম।
প্রধানমন্ত্রী এ সময় ১০ টাকার একটি ডাকটিকিট, ১০ টাকার কভার, ৫০ টাকার চারটি স্যুভেনির শিট এবং৫ টাকার একটি ডাটা কার্ড উন্মোচন করেন,” ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জনসংযোগ কর্মকর্তা এম শেফায়েত হোসেন।
ডাক বিভাগের মতো জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ১০০ টাকা মূল্যমান স্মারক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। ডাক টিকেট উন্মোচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই নোট হস্তান্তর করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।