নাকের ছাপ দেখে কুকুরছানা চেনাচ্ছে স্যামসাং

৬ জানুয়ারি, ২০২২ ১১:৩২  
যুক্তরাষ্ট্রে চলছে বিশ্বের সবচেয়ে বড় ‘টেক ট্রেড শো’ হিসেবে পরিচিত ‘কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০২২’। সম্মেলনে গেজেট ছাপিয়ে আর্কষণীয় বস্তুতে পরিণত হয়েছে অ্যাপ। নাকের ছাপ দিয়ে কুকুর ছানা চেনার অ্যাপ ‘পেটনাও’ বেশ কৌতুহলের জন্ম দিয়েছে দর্শনার্থীদের মধ্যে। অনেকটা মানুষের আঙুলের ছাপ নেওয়ার মতো করে আদরের কুকুরছানার নাকের ছাপ বিশ্লেষণ করে পরিচয় নিশ্চিত করতে পারে অ্যাপটির এআই অ্যালগরিদম। ওই অ্যাপটি ব্যবহার করলে হারানো পোষা কুকুরের পরিচয় নিশ্চিত করতে মাইক্রোচিপ ব্যবহারের প্রয়োজন পড়বে না আর। অ্যাপটি বানিয়েছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাংয়ের সি-ল্যাব স্টার্টআপ। মেলায় গ্যালাক্সি এস২১ এফই ৫জি স্মার্টফোন আনার পাশাপাশি কাঠের ব্যারেলের মতো দেখতে ‘ফ্রিস্টাইল’ প্রজেক্টরের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।