দুটি সাবস্ক্রিপশন প্ল্যান আনলো এক্স

২৮ অক্টোবর, ২০২৩ ১৯:৩০  

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) আজ আরও দুটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান ঘোষণা করলো। এই প্ল্যান দুটির নাম - প্রিমিয়াম প্লাস ও বেসিক। খবর রয়টার্স ও এনগ্যাজেট।

নতুন প্ল্যান দুটির মধ্যে প্রিমিয়াম প্লাস প্ল্যানের মূল্য ধরা হয়েছে ১৬ ডলার। এতে বিজ্ঞাপন মুক্ত নিঝঞ্ঝাট অভিজ্ঞতা লাভ করা যাবে।

পাশাপাশি মিলবে রিপ্লাই বুস্ট ও‌ ক্রিয়েটর টুল ব্যবহারের সুযোগ। অন্যদিকে বেসিক প্ল্যানের দাম নির্ধারণ করা হয়েছে প্রতিমাসে ৩ ডলার।

তবে এখানে প্রোফাইলের জন্য ব্লু চেকমার্ক পাওয়া যাবে না। পরিবর্তে বেসিক প্ল্যানে পোস্ট এডিট, অনেক অক্ষরে লেখা ইত্যাদি সুবিধা দেওয়া হবে। এছাড়া এখানে রিপ্লাইয়ের ক্ষেত্রে হালকা বুস্ট পাওয়া যাবে।

প্ল্যান দুটির বার্ষিক সাবস্ক্রিপশনও‌ নেওয়া যাবে। এরফলে ১২ শতাংশ ছাড় পাওয়া যাবে। এক্স এর ওয়েবসাইট বা অ্যাপ থেকে এই সাবস্ক্রিপশন কেনা যাবে। এর আগে এক্সের একটি প্রিমিয়াম প্ল্যান ছিলো, যার ফি ছিলো মাসে ৮ ডলার।

ডিবিটেক/বিএমটি