ঢাকায় ‘ভোল্টাহোস্ট বাংলাদেশ’ এর যাত্রা শুরু

৪ মার্চ, ২০২০ ২০:৪৭  
ডোমেইন ও হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে ভোল্টাহোস্ট বাংলাদেশ। দেশে আন্তর্জাতিক মানের ডোমেইন-হোস্টিং সেবা দিতে সোমবার (০২ মার্চ) প্রতিষ্ঠানটির ঢাকার গুলশান কার্যালয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সফটএভার এর ব্যবস্থাপনা পরিচালক আরাফাত রহমান, পরিচালক আফরোজা সুলতানা মালা বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে এভার কমিউনিকেশনস এর এক্সিকিউটিভ সুমাইয়া আক্তার রিমা, কবি আহমেদ সুজন প্রমূখ উপস্থিত ছিলেন।