টুইটারে পুনরায় বিজ্ঞাপন দেবে অ্যামাজন

৪ ডিসেম্বর, ২০২২ ২২:৩২  
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রতি বছর ১০০ মিলিয়ন ডলারের বিজ্ঞাপন পুনরায় চালু করার পরিকল্পনা করেছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। সম্প্রতি টুইটারের বিজ্ঞাপন প্ল্যাটফর্মে কিছু নিরাপত্তা ইস্যুতে বিজ্ঞাপন স্থগিত রাখে প্রতিষ্ঠানটি। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স। টুইটারের প্রধান ইলন মাস্ক জানিয়েছেন, অ্যাপলও টুইটারে বিজ্ঞাপন দেয়া চালু করেছে। এমনকি টুইটারকে অ্যাপ স্টোর থেকে সরানোর কোনো পরিকল্পনাই করেনি অ্যাপল, এমনটা দাবি করেছেন ইলন মাস্ক। এ বিষয়ে অ্যামাজন, অ্যাপল কিংবা টুইটারের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। ডিবিটেক/বিএমটি