গ্রাহকদের জন্য “ডাক্তারভাই” ফ্রি করলো বাংলালিংক

২ এপ্রিল, ২০২০ ১৯:৫৪  
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে গ্রাহকদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম “ডাক্তারভাই”-এর সব প্রিমিয়াম সেবা ফ্রি করে দিয়েছে বাংলালিংক। বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত জানেয়েছেন হেলথকেয়ার ইনফরমেশন সিস্টেম লিমিটেড (এইচআইএসএল)-এর সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালিত এই স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের ৬১টি জেলার ৩০০টিরও বেশি হাসপাতালে চিকিৎসাসেবার উপর ৪০% পর্যন্ত মূল্যছাড় এবং ইউনাইটেড হাসপাতালের বিশেষ হেলথ স্ক্রিনিং প্যাকেজের উপর ৩০% মূল্যছাড় ঘোষণা করেছে। এছাড়াও “আস্ক এ ডক্টর” সেবাটি বিনামূল্যে ব্যবহার করে বাংলালিংক গ্রাহকরা স্বাস্থ্যবিষয়ক বিষয়ক সাধারণ প্রশ্ন্ও করতে পারবেন চিকিৎসকদের কাছে। একইসঙ্গে তারা ২৫০০-এরও বেশি চিকিৎসকের (ইউনাইটেড হাসপাতালের সব চিকিৎসকসহ) অ্যাপয়েন্টমেন্ট পাবেন বিনামূল্যে। হেলথ রেকর্ডস্‌ ট্র্যাকিং, হেলথ ডিরেক্টরি, হেলথ ব্লগস্, মেডিসিন রিমাইন্ডার ইত্যাদি সেবাগুলি আগের মতোই বিনামূল্যে ব্যবহারের সুযোগ থাকছে।