গিটহাব থেকে সরানো হলো ইউটিউব-ডিএল

২৬ অক্টোবর, ২০২০ ০১:৩০  
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোডের জন্য জনপ্রিয় টুল ‘ইউটিউব-ডিএল’। তবে আপনি চাইলে এখন থেকে গিটহাবে টুলটির সোর্স কোড খুঁজে পাবেন না। খবর এনগ্যাজেট। যখন আপনি গিটহাবে টুলসটির পূর্বের লিংকে যাবেন তখন এটি ডিএমসিএ টেকডাউনের কারণে সরিয়ে ফেলা হয়েছে। রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকা (আরআইএএ) এর অভিযোগের পরপরই মাইক্রোসফট তাদের কোড হোস্টিং প্লাটফর্ম থেকে ইউটিউব-ডিএল টুলটির সকল সোর্স কোড সরিয়ে ফেলেছে। অনেকেই পাইরেসির কারণে ইউটিউব-ডিএল ব্যবহার করেন না। যদিও টুলসটির ভক্তরা হতাশ হয়েছেন। অনেকেই তাদের কনটেন্ট ব্যাকআপ রাখার জন্য এটি ব্যবহার করেন। আবার অনেকেই ভিডিও সরানোর ভয়ে আগে থেকেই সেটি আর্কাইভ করে রাখার কারণে এটি ব্যবহার করেন। ডিবিটেক/বিএমটি