ক্লিক প্রতারণায় ফেসবুকের মামলা
ক্লিক প্রতারণার দায়ে দুই অ্যাপ ডেভেলপার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। প্রতিষ্ঠান দুটি হলো হংকংভিত্তিক লায়নমোবি ও সিঙ্গাপুরভিত্তিক জেডিমোবি।
এই প্রতিষ্ঠান দুটি ফেসবুক বিজ্ঞাপনে ভুয়া ক্লিক বাড়াতে গুগল প্লে স্টেশনে অ্যাপ ছেড়েছিলো। যেই অ্যাপগুলো ব্যবহারকারীদের ফোনে ম্যালওয়্যার ইন্সটল করেছিলো।
ফেসবুক জানিয়েছে, নীতিমালা লঙ্ঘন করে ফেসবুকে এই ম্যালওয়্যার ছড়ানো অ্যাপটির বিজ্ঞাপন দিয়েছিলো লায়নমোবি।
আর এ ধরনের অপরাধে মামলা করার ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছে বিশ্বের জনপ্রিয় এই অনলাইন নেটওয়ার্কটি।
এদিকে ছদ্মবেশী এই অ্যাপগুলো ফেসবুক থেকে সরানো হলেও গুগল প্লে স্টোরে রয়ে গেছে। ইতোমধ্যে কয়েক লাখবার ডাউনলোডও করা হয়েছে। ফোনের স্টোরেজ খালি করা, ব্যাটারি লাইফ দীর্ঘ করা, নোট লেখা ও ভাইরাস স্ক্যানিংয়ের কাজ অনেকেই না বুঝে এই অ্যাপগুলো ব্যবহার করছেন।
এর আগে একই ধরনের অভিযোগে অক্টোবরে ৩০টি অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছিলো গুগল।