কর্মীদের ৫০০ মিলিয়ন ডলার বোনাস দেবে অ্যামাজন

২৭ নভেম্বর, ২০২০ ০০:৫৬  
হলিডে সিজন এবং কোভিড-১৯ মহামারির সময়ে সম্মুখভাগে কাজ করা কর্মীদের জন্য ৫০০ মিলিয়ন ডলারের অধিক বোনাস ঘোষণা করেছে অ্যামাজন। বৃহস্পতিবার অ্যামাজনের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়। খবর রয়টার্স। যুক্তরাষ্ট্রে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ফুলটাইম কর্মরত কর্মীরা ৩০০ ডলার বোনাস প্রদান করবে। এছাড়া খন্ডকালীন কর্মীরা ১৫০ ডলার বোনাস পাবেন। এক ব্লগ পোস্টে অনলাইন রিটেইলারটি এই তথ্য জানিয়েছে। ওয়ালমার্ট, হোম ডিপোটসহ বেশ কয়েকটি রিটেইলার চলমান মহামারির সময়ে কর্মীদের উৎসাহ দিতে কয়েক মিলিয়ন ডলার বোনাস দিয়েছে। এর আগে গত জুনে অ্যামাজন সম্মুখভাগের কর্মী ও অংশীদারদের ৫০০ মিলিয়ন ডলার বোনাস দিয়েছিলো। ডিবিটেক/বিএমটি