করোনা: অনলাইনে উন্মোচন হবে রেডমি কে৩০ প্রাে

২৩ মার্চ, ২০২০ ১২:৫৭  
২৪ মার্চ উন্মোচন হবে রেডমি কে৩০ প্রাে। আপাতত চীনে এই ফোন নিয়ে আসছে শাওমি। এই ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা। ইতিমধ্যেই নতুন ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে এনেছে বেজিংয়ের কোম্পানিটি। করোনাভাইরাসের কারণে অনলাইন ইভেন্ট থেকে এই ফোন উন্মোচন করবে শাওমি। আপাতত চীনে এই ফোনে পাওয়া গেলেও ভবিষ্যতে চীনের বাইরে এই ফোন উন্মোচন করতে পারে কোম্পানি।