কঠোর হচ্ছে আইফোনে হোয়াটসঅ্যাপ গ্রুপ
আইফোন ব্যাবহারকারীদের জন্য অ্যাপ স্টোরে হাজির হয়েছে হোয়াটসঅ্যাপ ভি ২.১৯.১১০। হোয়াটসঅ্যাপ এর নতুন এই সংস্করণে এসেছে কিছু বড় পরিবর্তন। এর মধ্যে গ্রুপ প্রাইভেসির ওপর বেশি জোর দিয়েছে হোয়াটসঅ্যাপ। এর ফলে যে কোন ব্যক্তি অন্য কাউকে গ্রুপে অ্যাড করতে পারবে না।
অ্যাপ স্টোরে অফিসিয়াল চেঞ্জলগ অনুযায়ী, নতুন এই সংস্করণে মিউট চ্যাটের জন্য আর ডিসপ্লে নোটিফিকেশন ব্যাজ দেখাবে না। অর্থাৎ কোন চ্যাট মিউট করে রাখলে, সেই চ্যাটে নতুন কোন মেসেজ এলে নোটিফিকেশান দেখতে পাবে না ব্যাবহারকারী।
এছাড়া স্টিকার, ইমোজি দিয়ে ছবি বা ভিডিও এডিট করতে নির্দেশিকা যোগ হয়েছে এই সংস্করণে। হোয়াটসঅ্যাপ ওপেন করার সময় স্প্ল্যাশ স্ক্রিন দেখা যাবে। যা সম্প্রতি বিটা ভার্সানে এই ফিচার যোগ হয়েছিল।
ওয়েবেতালইনফো এর ওয়েবসাইটের একটি প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এর সর্বশেষতম হোয়াটসঅ্যাপ সংস্করণে নোটিফিকেশনের হাত থেকে পুরোপুরিভাবে রেহাই পেয়েছেন ব্যাবহারকারী। এছাড়াও গ্রুপ প্রাইভেসি আরও কঠোর হয়েছে।
ডিজিবাংলা/প্রান্ত